২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩১ জানুয়ারি ২০২২ www.24ghonta.news১৮ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ২৮ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে বিপুল নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, জেলেদের হামলার দুই পুলিশ আহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২ । ১১:০৫ রাত

সীতাকুণ্ডে সাগরে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে দুই নৌপুলিশ জেলেদের হাতে হামলার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় সাগর উপকূলে হামলার এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলো- নৌ পুলিশের কনস্টেবল অনিক বড়ুয়া ও তিলক পাল। এদের মধ্যে অনিক বড়ুয়ার হাত ভেঙে গেছে। জেলেদের কাছে নিষিদ্ধ কারেন্ট জাল রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় জুড়ে অভিযান চালিয়ে বেশকিছু জাল জব্দ করে নৌ পুলিশ ।

এসময় কয়েকজন জেলে পুলিশের উপর হামলা করে। বিষয়টি নিশ্চিত করে নৌ পুলিশ সদরঘাট থানার ওসি মোঃ নাজিম উদ্দিন বলেন, সোমবার দুপুর সাগরে নিষিদ্ধ চরঘেরা, চায়না দুয়ারি ও বেহুন্দি জাল বসিয়ে মাছ ধরচ্ছিলো জেলেরা। যা সরকারিভাবে নিষিদ্ধ। এসব জাল দিয়ে মাছ ধরতে গিয়ে রেনু ও পোনা মারা যায়। অভিযানে উদ্ধার করা জাল উপজেলা মৎস্য কর্মকর্তাদের সাথে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। অভিযানের সময় কিছু জেলে পুলিশের উপর হামলা করলে দুইজন পুলিশ আহত হয়। এব্যাপারে সীতাকুণ্ড থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন