২৪ ঘন্টা নিউজ
বুধবার ২ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news২০ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ১ রজব ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনা শনাক্ত ৫৪৯, মৃত্যু ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২ । ৯:৫৩ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে ৩৭৬ জন এবং উপজেলা পর্যায়ে ১৭৩ জন। ২৪ ঘণ্টায় শতকরা শনাক্তের হার ২১.৩২। একই সময়ে করোনায় আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ২৫৭৫ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৪৯ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ২০ হাজার ৯৯২ জন। এর মধ্যে নগরে ৮৮ হাজার ১৮৩ জন এবং উপজেলা পর্যায়ে ৩২ হাজার ৮০৯ জন।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৭২০ জনের নমুনা পরীক্ষা করে ২০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২২৭ জনের নমুনা পরীক্ষা করে ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্ট ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৩৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩১২ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ২০৬ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এপিক হেলথকেয়ারে ১৯২ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। ল্যাব এইডে ২ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মেট্রোপলিটন হাসপাতালে ৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ, শেভরন, আরটিআরএল, কক্সবাজার মেডিকেল কলেজ, এশিয়ান স্পেশালাইড হাসপাতাল এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ৪ জন, সাতকানিয়ায় ৫ জন, বাঁশখালী ৩ জন, আনোয়ারা ৫ জন, চন্দনাইশ ৪ জন, পটিয়া ২৫ জন, বোয়ালখালী ১৪ জন, কর্ণফুলী ০ জন, রাঙ্গুনিয়া ১৪ জন, রাউজান ১৮ জন, ফটিকছড়ি ২৬ জন, হাটহাজারী ২৯ জন, সীতাকুণ্ড ১৩ জন, মিরসরাই ৯ জন এবং সন্দ্বীপে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৫৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭৩৪ এবং উপজেলায় ৬২৫ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সনের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন