দেহের ক্লান্তি এক নিমেষে দূর করে দিতে কফির জুড়ি নেই। কিন্তু কফির মধ্যে থাকা ক্যাফেইন শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি বদহজম ও অ্যাসিডিটির জন্য দায়ী করা হয়। তাই কফির বদলে বেছে নিতে পারেন ভিন্ন ধরনের পানীয়। এসব পানীয়তে কফির ক্ষতিকারক দিকগুলো এড়িয়ে আপনি কফির প্রায় সব গুণাগুণই খুঁজে পাবেন।
কফির বিকল্প হিসেবে বেছে নিতে পারেন ম্যাচ টি। ম্যাচ টি জাপানের একটি বিখ্যাত পানীয়। এতে কফির তুলনায় ক্যাফেইন কম পরিমাণে থাকে। তাই অনায়াসেই কফির বদলে এই পানীয়টি বেছে নিতে পারেন।
এনার্জি লেভেল বাড়াতে পান করতে পারেন হলুদ দুধ। এই পানীয় শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে মস্তিষ্কের কার্যকারিতা মসৃণ করে। যেকোনো কাজে মনঃসংযোগ বৃদ্ধি করতে এই পানীয়টির জুড়ি নেই।
প্রতিদিন স্মুদি খাবারের অভ্যাস করতে পারেন। স্মুদি হলো দুধের সঙ্গে মিশ্রিত বিভিন্ন ধরনের ফল। এতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেটস, অ্যান্টি অক্সিডেন্ট আর ফাইবার। তাই কফির বিকল্প হিসেবে এই পানীয়কে গ্রহণ করতে পারেন।
কর্মক্ষমতা বৃদ্ধি করতে ডার্ক চকলেট বেছে নিতে পারেন। খুব সহজেই মস্তিষ্কের কোষকে উজ্জীবিত করতে প্রতিদিন ডার্ক চকলেট খাওয়ার অভ্যাস করতে পারেন।
শরীরে অ্যান্টি অক্সিডেন্ট আর কোলাজেন বৃদ্ধিতে অনেকেই অ্যাপল সিডার ভিনেগার খেয়ে থাকেন। ওজন কমাতেও এর ব্যবহার করা হয়। কিন্তু আপনি যদি ঘুম ঘুম ভাব কাটিয়ে জেগে থাকতে চান, তাহলে অবশ্যই অ্যাপল সিডার ভিনেগার খাওয়ার অভ্যাস করতে পারেন। এর জন্য এক গ্লাস পানিতে এক চা-চামচ ভিনেগার দিয়ে পান করুন। দেখবেন কফির মতোই এসব বিকল্প খাবার বা পানীয় আপনার জীবনে দারুণ কাজ করছে।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২ । ৬:০৯ সন্ধ্যা