২৪ ঘন্টা নিউজ
বুধবার ২ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news২০ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ১ রজব ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডের ঘোড়ামরায় অগ্নিকান্ডে জেলেদের মাঝে ৫০ হাজার টাকা সহায়তা দিয়েছেন সুফিউর রহমান টিপু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২ । ১০:০৮ রাত

সীতাকুণ্ডের সোনাইছড়িস্থ ঘোড়ামরা এলাকায় আগুনে পুড়ে যাওয়া জেলেদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও চক্রবাক ক্লাবের সাবেক সভাপতি সুফিউর রহমান টিপু। জেলে পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে ব্যক্তিগত পক্ষ থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের উপদেষ্টা, চক্রবাক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দিদারুল ইসলাম মাহমুদ, ক্লাবের সাধারন সম্পাদক আশরাফ উদ্দীন সালাম, সাবেক সাধারন সম্পাদক আ.ম.ম জায়েদ, সাবেক সভাপতি ফজলুল করিম আরমান, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন ফারুক, সিনিয়র সদস্য আলী হাসান, সাবেক শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক লিও মাইনুল হাসনাত রাহাত, সদস্য আশরাফ উদ্দীন, ক্লাব সদস্য লিও নাজিম উদ্দীন, সদস্য ওয়াহেদ ফারুখ , সদস্য রায় মোহন, নাজমুল হাসান রায়হানসহ প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন