২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৯ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৫ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২২ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

আয়কর মেলায় সাংবাদিক প্রদীপ লাঞ্চিত : সিইউজের নিন্দা ও প্রতিবাদ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ । ৭:২৬ রাত

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজের সদস্য সাংবাদিক প্রদীপ শীলকে লাঞ্চিত করার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা।

আয়কর মেলায় পেশাগত কাজ করতে গেলে প্রদীপ শীলকে লাঞ্চিত করে কয়েকজন দুর্বৃত্ত। এ ঘটনার গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে সিইউজে।

সিইউজের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস এক বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন পেশাদার সাংবাদিক লাঞ্চিত হবেন এটা কাম্য নয়। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের শাস্তির দাবি করেছেন তারা।

ভবিষ্যতে পেশাগত দায়িত্ব পালনকালে কোন সাংবাদিককে হেনস্থা করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন সিইউজে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন