২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৪ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news২২ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ৩ রজব ১৪৪৩ হিজরি

করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত কমেছে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২ । ৫:৪৪ সন্ধ্যা

দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ৯ হাজার ৫২ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫২৪ জনে। মোট শনাক্ত ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাবিষয়ক নিয়মিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে সুস্থ হয়েছে ছয় হাজার ২৮২ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮৭ হাজার ৩৭৪ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৬৮টি ল্যাবে ৩৯ হাজার ৪৪৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ৩৯ হাজার ৭২৬টি। মৃতদের মধ্যে পুরুষ ১৯ ও নারী ১১ জন। এদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দশজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে চারজন।

একদিনে ঢাকা বিভাগে বেশি মৃত্যু হয়েছে। এ বিভাগে করোনায় মারা গেছে ১৭ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহীতে দুজন, খুলনা বিভাগে দুজন, বরিশাল বিভাগে একজন ও সিলেট বিভাগে তিনজন। এদের মধ্যে ২৩ জন সরকারি হাসপাতালে ও সাতজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

গতকাল বৃহস্পতিবার করোনাভাইরাসে ৩৩ জনের মৃত্যু হয়েছিল এবং নতুন করে শনাক্ত হয়েছিল ১১ হাজার ৫৯৬ জন।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন