২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৯ সেপ্টেম্বর ২০১৯ www.24ghonta.news১৪ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ৩০ মুহাররম ১৪৪১ হিজরি

চুয়েটে ১১৩তম সিন্ডিকেট সভা

.jpg
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ । ৪:৩৬ ভোর

শিক্ষাঙ্গন : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সিন্ডিকেট কমিটির ১১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ সেপ্টেম্বর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সিন্ডিকেটের চেয়ারম্যান ও চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

সভায় সিন্ডিকেট সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন চুয়েটের পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল আলম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. মো. মাহামুদ-উল-হক, চুয়েটের ইনস্টিটিউট অফ কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. হযরত আলী, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. দীপক কান্তি দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম্স বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত সদস্য (উন্নয়ন) মেজর ইঞ্জিনিয়ার সামসুদ্দিন আহমেদ চৌধুরী (অবসরপ্রাপ্ত) এবং চুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিন্ডিকেটের সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিষয়ে বিস্তারিত আলোচনার শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন