২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৪ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news২২ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ৩ রজব ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে যুব নারী উন্নয়নের পক্ষ থেকে শতাধিক প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২ । ১০:১২ রাত

সীতাকুণ্ডে যুব নারী উন্নয়ন ও প্রতিবন্ধী সহায়ক সংস্থার উদ্যোগে শতাধিক গরীব অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে পৌরসভার হল রুমে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর সহযোগিতায় এবং রিজি গ্রুপের সৌজন্যে উক্ত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব ও সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিন, সমিতির সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ শাহ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মানিক,

শিক্ষাবিদ ও সাবেক ব্যাংকার খোরশেদ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটানীর সহযোগী অধ্যাপক ড.ওমর ফারুক রাসেল, পৌর কাউন্সিলর ফজলে এলাহী পায়েল,সীতাকুণ্ড সমিতির প্রচার সম্পাদক কামরুল ইসলাম দুলু, যুব নারী উন্নয়ন ও প্রতিবন্ধী সহায়ক সংস্থার সভাপতি জেসমিন আক্তার, সাধারণ সম্পাদক আসমা আক্তার রুমা, সামাজিক সংগঠন “আলোর” সভাপতি হারুন -অর-রশিদ, টেকনিক্যাল এডভাইজর জিফাত রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ফারহানা আক্তার, সদস্য সুলতানা রাজিয়া, নাজমা আক্তার, শারমিন আক্তার মিশু, জনাসেবা যুব কল্যাণের সভাপতি মোঃ তাহের, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ, লিও মুহাম্মদ নাজিমুজ্জামান প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন