২৪ ঘন্টা নিউজ
রবিবার ৬ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news২৪ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ৫ রজব ১৪৪৩ হিজরি

করোনায় আরও ২৯ জনের মৃত্যু, শনাক্ত ৮ হাজার ৫৮৯

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২ । ৫:২৮ সন্ধ্যা

দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৪৫ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫৮৯ জনে। মোট শনাক্ত ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাবিষয়ক নিয়মিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে সুস্থ হয়েছে ৮ হাজার ১৫৯ জন। এ নিয়ে দেশে মোট ১৬ লাখ দুই হাজার ৫৫০ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৬৮টি ল্যাবে ৩৮ হাজার ৮২১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ৩৮ হাজার ২৪৭টি। মৃতদের মধ্যে পুরুষ ১৫ ও নারী ১৪ জন। এদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন।

একদিনে ঢাকা বিভাগে বেশি মৃত্যু হয়েছে। এ বিভাগে করোনায় মারা গেছে ১৪ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে চারজন, রাজশাহীতে একজন, খুলনা বিভাগে চারজন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে তিনজন, ময়মনসিংহ বিভাগে দুইজন। এদের মধ্যে ২২ জন সরকারি হাসপাতালে ও সাতজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন