২৪ ঘন্টা নিউজ
রবিবার ৬ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news২৪ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ৫ রজব ১৪৪৩ হিজরি

আনোয়ারায় দৈনিক যুগান্তরের বর্ষপূর্তি পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২ । ৭:৩৫ রাত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের আনোয়ারায় দৈনিক যুগান্তরের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে রবিবার ১১টায় দৈনিক যুগান্তর আনোয়ারা পাঠক ফোরামের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা, কেক কাটা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

সিনিয়র সাংবাদিক এস এম সালাউদ্দিন এর সঞ্চালনায় দৈনিক যুগান্তর এর আনোয়ারা প্রতিনিধি রতন দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা জামিরুল ইসলাম।এসময় উপজেলার কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন