২৪ ঘন্টা নিউজ
সোমবার ৭ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news২৫ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ৬ রজব ১৪৪৩ হিজরি

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সেক্রেটারীসহ আটক ৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ । ১২:৩২ দুপুর

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অস্ত্রসহ পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এরমধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরীও রয়েছেন বলে জানা গেছে।

রবিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মাইজপাড়ায় প্রফেসর আহমদুর রহমানের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, ‘সাতকানিয়ায় খাগরিয়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষ হলে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। তবে তাদের পরিচয় জানা যায়নি।’

এন-কে

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন