২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news২৬ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ৭ রজব ১৪৪৩ হিজরি

চকরিয়ায় পিকআপের ধাক্কায় একই পরিবারের ৪ ভাই মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২ । ১১:৪১ সকাল

কক্সবাজারে চকরিয়ায় পিকআপের ধাক্কায় একই পরিবারের ৪ ভাই নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।

৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ডুলাহাজারা মালুমঘাট রিংভং সগীরশাহ কাটা এলাকার মৃত ডা. সুরেশ চন্দ্র শীলের ছেলে অনুপম চন্দ্র শীল (৪৭), নিরুপম চন্দ্র শীল (৪৫), দীপক চন্দ্র শীল ও চম্পক চন্দ্র শীল (৩৫)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি।

তিনি বলেন, ১৫ দিন আগে সুরেশ শীলের মৃত্যু হয়। তার জন্য পূজা দিতে চার ছেলেসহ পরিবারের নয় জন সদস্য সকালে ফকিরশাহ এলাকার মন্দিরে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলে তিন ভাইয়ের মৃত্যু হয়। আহত তিনজনকে চকরিয়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আরেক ভাইকে মৃত ঘোষণা করেন। গাড়িটি শনাক্ত করা যায়নি। মরদেহগুলো তাদের পরিবারের কাছে রয়েছে।

পুলিশ জানায়, ঘাতক পিকআপটি জব্দ ও চালককে আটক করার চেষ্টা চলছে।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, নিহত ৪ সহোদরের সৎকার করার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ব্যবস্থা করা হচ্ছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন