চট্টগ্রামের রাউজানে অস্বাস্থ্যকর পরিবেশ ও মিষ্টিতে খাওয়ার অনুপযোগী রঙ ব্যাবহার করায় দুই ব্যাবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাউজান সদর ইউনিয়নের রমজান আলী চৌধুরী হাটে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।
অভিযানে শ্যামা মিষ্টি বিতানকে ২০ হাজার টাকা ও শাহান শাহ মিষ্টি বিতানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল উপকরণ দিয়ে মিষ্টি তৈরি করায় দুই মিষ্টি দোকানিকে অর্থদণ্ড করা হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২ । ৭:৫০ রাত