২৪ ঘন্টা নিউজ
বুধবার ৯ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news২৭ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ৮ রজব ১৪৪৩ হিজরি

চকরিয়ায় পাঁচ ভাই নিহতের ঘটনায় থানায় মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২ । ১১:৩৭ সকাল

কক্সবাজারের চকরিয়ায় পিকআপভ্যানের চাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘাতক পিকআপটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। তবে চালক এখনও পলাতক।

মঙ্গলবার রাতে নিহতের ভাই প্লাবন চন্দ্র সুশীল বাদি হয়ে অজ্ঞাত পিকআপচালককে আসামি করে চকরিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং-১৫।

এর আগে বিকেল সাড়ে পাঁচটায় সেই ঘাতক পিকআপটি জব্দ করে হাইওয়ে পুলিশ। তবে ঘাতক চালক এখন পর্যন্ত পলাতক রয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওসমান গণি মামলা দায়েরের সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, যেহেতু পিকআপটি জব্দ করা হয়েছে তারই সূত্র ধরে চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

একই দিন বিকালে নিহতদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম চলছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে পূজা দিয়ে ফেরার পথে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় পাঁচ ভাই নিহত হয়ন। আহত হয়েছেন তাদের পরিবারের দুজন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন