২৪ ঘন্টা নিউজ
বুধবার ৯ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news২৭ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ৮ রজব ১৪৪৩ হিজরি

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২ । ৩:০০ বিকাল

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ০৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪ টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে সংগঠনের চট্টগ্রাম বিভাগের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সামশুল আলম।

উদ্বোধন করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সেখ ফজলে রাব্বী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। আবছার উদ্দিন অলির সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আজিমুল ইসলাম চৌধুরী, হাজী আব্দুল মান্নান, নুরুল আবছার চৌধুরী, মোঃ সেলিম, আজিজুর রহমান, ওসমান সরওয়ার, যুগ্ম সম্পাদক লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, ইউসুফ খান, এনএন জসিম, সৈয়দ নাফিজ উদ্দিন, হাজী মনসুর আহমদ, আইন বিষয়ক সম্পাদক এড. প্রতাপ পাল, মো: মঞ্জুর আলম, শেখ শিরিনুর নিশি, সালমা আক্তার, ওসমান আবেদী, কোহিনুর খানম, নাজিম আক্তার আমিরী, এম.এন জাকারিয়া, মোহাম্মদ আলী, সৈয়দা তসলিমা নিশা, তামান্না ইসলাম, সাবরিনা সাবা, জোহরা বেগম, ইমতিয়াজ আহমেদ, দৈনিক দেশবার্তার প্রকাশক মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলুন উড়িয়ে ও কেক কেটে উদ্যাপন করা হয়।বক্তারা বলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন দেশ, জাতি ও রাষ্ট্রের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি সমৃদ্ধ সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তুলতে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সহায়ক ভূমিকা রেখে চলেছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন