চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাগাজীর দিঘী এলাকায় চাঁদের গাড়ির চাপায় দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
৯ ফেব্রুয়ারি, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীরা হলেন- মিশু আক্তার ও নিশা মনি। তারা হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তাদের এবছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, পুলিশের ধাওয়া খেয়ে চাঁদের গাড়িটি দ্রুতগতিতে যাওয়ার সময় উল্টে যায়। এসময় ওই দুই ছাত্রী গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার পরে স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যান কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী বলেন, দুই জন স্কুল ছাত্রীকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু আগেই তাদের মৃত্যু হয়।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২ । ৩:০৭ বিকাল