২৪ ঘন্টা নিউজ
বুধবার ২০ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৬ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২৩ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

রাউজানের পাহাড়ে অস্ত্রের কারখানার সন্ধান : ডাকাত সর্দার আটক,অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ । ১:৩৮ দুপুর

২৪ ঘন্টা চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের রাউজান উপজেলার ঘেড়া সামশু টিলা নামক দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গোপন সূত্র ধরে আজ ২০ নভেম্বর বুধবার ভোরে অস্ত্র তৈরির কারখানাটিতে অভিযান পরিচালনা করে জেলা পুলিশের একটি টিম।

অভিযানে ডাকাত সর্দার আলমগীরকে আটকের পাশাপাশি দেশিয় তৈরি অন্তত ২০টি অস্ত্র উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পূর্ব রাউজানের রাবার বাগান সংলগ্ন ঘোড়া সামশুু টিলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে দুস্কৃতকারীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে।

এক পর্যায়ে দুস্কৃতিকারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মোহাম্মদ আলমগীর নামে একজনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার আলমগীরের নামে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

রাউজান থানা সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেপায়েত উল্লাহ অস্ত্র উদ্ধার অভিযানে দুস্কৃতিকারীদের হাতে আহত হন। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি ১০টি শর্টগান, ৬টি দেশীয় তৈরি পাইপ গান, তিনটি দেশীয় তৈরি এক নলা বন্দুক, ১টি গ্যাস গান সদৃশ অস্ত্র, পুরাতন ম্যাগজিন ১টি, ৭টি কার্তুজ, ৭টি কার্তুজের খোসাসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন