২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news২৮ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ৯ রজব ১৪৪৩ হিজরি

কাতারে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২ । ১১:৪২ সকাল

কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মুহিবুজ্জামান মুন্না (২৭)।

তার বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের পশ্চিম গাংকুল (রতুলী) নয়াটুলা গ্রামে।

তার বাবার নাম মনিরুজ্জামান মনির। পরিবারের একমাত্র ছেলে মুহিবুজ্জামান মুন্নাকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম।

কাতারের স্থানীয় সময় বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৫টায় মোটরসাইকেল নিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি।

গত চার বছর আগে মুন্না কাতারে এসেছিলেন। দুই বোন, এক ভাইয়ের মধ্যে মুন্না সবার বড়। তার দুই বছরের এক ছেলে সন্তান আছে।

কাতারে সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনায় বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

এসব দুর্ঘটনা রোধে মোটরসাইকেল চালকদেরকে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন কাতার ট্রাফিক বিভাগ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন