২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news২৮ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ৯ রজব ১৪৪৩ হিজরি

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে লরির ধাক্কায় নিহত ১, আহত ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২ । ১২:৫৪ দুপুর

মিরসরাইয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের হাদী ফকিরহাট বাজারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে লরির ধাক্কায় হযরত আলী (৩৫) নামের এক ট্রাক চালক নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপারসহ আরও ৩জন আহত হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে এগারোটা দিকে উপজেলার হাদী ফকির হাট বাজারে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক হযরত আলী (৩৫) বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর গ্রামের সোবহান আলীর পুত্র এবং একই এলাকার ট্রাকের হেলপার নয়ন (২৫) গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

টেরিয়াইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে হাদী ফকির হাট বাজারে চট্টগ্রাম মুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৮-৫৯৫৩)ফাংচার হওয়া চাকা ঠিক করার জন্য রাস্তার পাশে দাঁড়ায়। এ সময় চট্টগ্রামগামী লরি (চট্টমেট্রো ঢ-৮১-০৬৯১) পিছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকা চালক ঘটনাস্থলেই মারা যায় এবং হেলপার গুরুতর আহত হয়।

ঘটনার সাথে জড়িত লরির চালক-হেলপার সম্ভবত আহত হতে পারে। তবে তারা পালিয়ে যাওয়াতে তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এন=কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন