২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news২৮ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ৯ রজব ১৪৪৩ হিজরি

আনোয়ারায় নবনির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২ । ৮:০৪ রাত

চট্টগ্রামে আনোয়ারা উপজেলা ১১ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে ৯ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ সম্পন্ন।বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আনোয়ারার নবনির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মমিনুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেকসহ ইউপি চেয়ারম্যানরা।

৯ ইউপির শপথ নেয়া চেয়ারম্যানরা হলেন, বৈরাগ ইউনিয়নের নোয়াব আলী, বারশত ইউনিয়নের এম এ কাইয়ুম শাহ, রায়পুর ইউনিয়নের আমিন শরীফ, বরুমচড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, বারখাইন ইউনিয়নের হাসনাইন জলিল শাকিল, সদর ইউনিয়নের অসীম কুমার দেব, চাতরী ইউনিয়নের আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, হাইলধর ইউনিয়নের কলিম উদ্দিন,জুইদণ্ডী ইউনিয়নের মো. ইদ্রিস।শপথবাক্য পাঠ করানি ৯নং পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, ৪নং বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন