২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১১ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news২৯ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ১০ রজব ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

সীতাকুণ্ডে, ট্রেন থেকে পড়ে, অজ্ঞাত, যুবকের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২ । ১:০৮ দুপুর

সীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে পড়ে এক অজ্ঞাত যুবকের (১৮) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সীতাকুণ্ড রেল স্টেশন থেকে ১ কিলোমিটার দুরে শেখ পাড়া এলাকায় এঘটনা ঘটে।

জানা যায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলে মারা যায় যুবকটি। তার নাম পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড রেলওয়ে থানার এসআই মোঃ খোরশেদ আলম বলেন, সীতাকুণ্ড স্টেশন থেকে এক কিলোমিটার দুরে রেললাইন থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি চট্টগ্রামগামী একটি ট্রেন থেকে পড়ে যায় বলে স্থানীয়রা জানান। আমরা লাশটি উদ্ধার করে ডিএনএ পরিক্ষার জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

২৪ ঘন্টা/কামরুল দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন