২৪ ঘন্টা নিউজ
শনিবার ১২ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news৩০ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ১১ রজব ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে আরও ১৮২ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২ । ১:১৮ রাত

২৪ ঘণ্টা নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৮২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে ৭৩ জন এবং উপজেলা পর্যায়ে ১০৯ জন। ২৪ ঘণ্টায় শতকরা শনাক্তের হার ৭.৭৮। একই সময়ে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয় নি।

শনিবার (১২ ফেব্রুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, গতকাল শুক্রবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ২৩৩৭ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৮২ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ২৫ হাজার ১ জন। এর মধ্যে নগরে ৯০ হাজার ৮৬৯ জন এবং উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ১৩২ জন।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৫০৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৬০ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১০৪ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৩৪০ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৪৬৮ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৬১ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ২৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এপিক হেলথকেয়ারে ১১৬ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মেট্রোপলিটন হাসপাতাল ২৮ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন কক্সবাজার মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, আরটিআরএল, ল্যাব এইড, এশিয়ান স্পেশালাইড হাসপাতাল এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১১ জন, সাতকানিয়ায় ৫ জন, বাঁশখালী ৪ জন, আনোয়ারা ৯ জন, চন্দনাইশ ৩ জন, পটিয়া ৫ জন, বোয়ালখালী ১২ জন, কর্ণফুলী ০ জন, রাঙ্গুনিয়া ৩ জন, রাউজান ১৩ জন, ফটিকছড়ি ১৩ জন, হাটহাজারী ১১ জন, সীতাকুণ্ড ৯ জন, মিরসরাই ৯ জন এবং সন্দ্বীপে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৬০ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭৩৪ এবং উপজেলায় ৬২৬ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সনের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন