২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৩ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news১ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ১২ রজব ১৪৪৩ হিজরি

ফরাঙ্গীরখিলে ১০ দিনব্যাপী একক সদ্ধর্মদেশনা শুরু ১৮ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২ । ১১:১৮ সকাল

ফটিকছড়ির দক্ষিন ধর্মপুর ফরাঙ্গীরখিল গ্রামের সেবক ও যুবক কমিটির উদ্যোগে বান্দরবান আর্যগুহা বিমুক্তি বিহার থেকে আগত ড. এফ দীপঙ্কর মহাথেরো (ধূতাঙ্গ গুরুভান্তে) আগমনে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ১০ দিনব্যাপী নানা আয়োজনে একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১৭ ফেব্রুয়ারি বিকাল ৪টায় ভান্তের শুভাগমনে মহাশোভাযাত্রা, বিকাল সাড়ে টায় ফরাঙ্গীরখিল সাতদিন্না আর্যবিমুক্তি মহাশ্মশানে অবস্থান। ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টায় পূজ্যভান্তের শিষ্যমণ্ডলীসহ পিণ্ডাচরণ, সকাল ৯টায় অষ্টপরিষ্কারক সংঘদান ও বিকাল ৩টায় একক সদ্ধর্মদেশনা। ১৯-২৭ ফেব্রুয়ারি সকাল ৮টায় পূজ্যভান্তের শিষ্যমণ্ডলীসহ পিণ্ডাচরণ, সকাল ৯টায় পিণ্ড উৎসর্গ ও আশীর্বাদ প্রদান ও বিকাল ৩টায় একক সদ্ধর্মদেশনা। শেষদিন ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টায় পূজ্যভান্তের শিষ্যমণ্ডলীসহ পিণ্ডাচরণ, সকাল ৯টায় পিণ্ড উৎসর্গ ও আশীর্বাদ প্রদান ও সকাল ১১টায় ভান্তের প্রত্যাগমন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন বিহার সেবক কমিটির সভাপতি রতন বড়ুযা, সাধারন সম্পাদক লায়ন নিপু কান্তি বড়ুযা, মাস্টার দুলাল কান্তি বড়ুয়া, অধ্যাপক মানিক বড়ুয়া, কমলেন্দু বড়ুয়া সাংবাদিক বাচ্চু বড়ুয়া, যীশু বড়ুয়া, জয়ধন বড়ুয়া, সন্তোষ বড়ুয়া, হিমু বড়ুয়া, সাগর বড়ুয়া, সৌরভ বড়ুয়া ও শীতল বড়ুয়া।

অনুষ্ঠানের প্রতিটি পর্বে পুণ্যার্থীদের সার্বিক উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন
বিহার সেবক কমিটির সভাপতি রতন বড়ুযা, সাধারন সম্পাদক লায়ন নিপু কান্তি বড়ুযা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন