২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৩ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news১ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ১২ রজব ১৪৪৩ হিজরি

চট্টগ্রাম রুটের তিন ট্রেনে কাল থেকে নতুন সময়সূচি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২ । ১:৪৭ দুপুর

বাংলাদেশ রেলওয়ের বিজয়, উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আগামীকাল সোমবার থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলাচল শুরু করবে। একই দিনে বদলে যাবে বিজয় ও উপকূল এক্সপ্রেসে পুরোনো অবয়বও।

রেল সূত্র জানায়, নতুন সময়সূচি অনুযায়ী বিজয় এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম থেকে ছাড়বে সকাল ৯ টায় এবং ময়মনসিংহ পৌঁছাবে বিকেল ৫ টা ৩৫ মিনিটে।

পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম থেকে ছাড়বে সকাল ৭টা ২০ মিনিটে এবং সিলেট পৌঁছাবে বিকেল ৪ টা ৩০ মিনিটে।

উদয়ন এক্সপ্রেস ট্রেন সিলেট থেকে ছাড়বে রাত ৮টা ৩০ মিনিটে এবং চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৫ টায়।

পূর্বাঞ্চলের পরিবহন বিভাগ জানিয়েছে, ময়মনসিংহ ও নোয়াখালীগামী দুই ট্রেন বিজয় ও উপকূল এক্সপ্রেস দীর্ঘদিন ধরে পুরাতন বগি নিয়ে চলাচল করছিল।

দুই ট্রেনেই শীতাতপ নিয়ন্ত্রিত কোনো বগি ছিল না। এ দুই ট্রেনে আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত বগি যুক্ত করার দাবি ছিল যাত্রীদের, চেষ্টা ছিল রেলওয়েরও। অবশেষে আগামীকাল থেকে চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেস এবং নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস ট্রেনে যুগোপযোগী ও আধুনিক বগি লাগানো হচ্ছে।

এখানে সুবর্ণ এক্সপ্রেসের আগের চায়না সাদা বগিগুলো যুক্ত হবে। বিজয় এক্সপ্রেসে থাকবে ১৪ টি বগি। এর মধ্যে পাঁচটি এসি ও পাঁচটি শোভন চেয়ার বগি

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন