২৪ ঘন্টা নিউজ
বুধবার ২০ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৬ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২৩ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ । ৫:৩৫ সন্ধ্যা

টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

বুধবার বিকাল সোয়া৫টার দিকে এআগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পলাশ চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের অপারেটর শাহাদাত হোসেন বলেন, বিকাল ৫টা ১৫মিনিটে ওই মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে পর্যায়ক্রমে আমাদের ২৫টি ইউনিট ঘটনাস্থলে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।

তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা- তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি অপারেটর শাহাদাত।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন