২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news৩ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ১৪ রজব ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ড উপজেলা প্রত্যেক ইউনিয়ন বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২ । ৫:১৩ সন্ধ্যা

বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সীতাকুণ্ড উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আহবায়ক ইসাহাক কাদের চৌধুরীর সভাপতিত্বে সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় গতকাল সোমবার বিকাল ৩টায় কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ন মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী’র বাসভবনে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন দিদারুল ইসলাম মাহমুদ, কাজী মোঃ সালাউদ্দিন, জয়নাল আবেদীন দুলাল, জাকির হোসেন, ইউসুফ নিজামী, শামসুল আলম আজাদ, সালেহ আহমদ, আবুল বশর ভুইঞা, সালামত উল্লাহ কাজী এনামুল বারী, আলাউদ্দিন মাসুম, নবী চৌধুরী, কামাল উদ্দিন চৌধুরী, সারওয়ার আলী, ইদ্রিস মিয়া মনির, আকবর হোসেন,রবিউল হক, নাজিম উদ্দিন, হেলাল উদ্দিন মেম্বার সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীর নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ এখানে বিভ্রান্তি ছড়ানোর কোন সুযোগ নেই। বিভিন্ন পত্র-পত্রিকায় উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে কতিপয় নেতৃবৃন্দের মনগড়া বক্তব্য দিয়ে।

যাহা আদৌ সত্য নয়, এই মর্মে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা থেকে বিরত থাকার জন্য সাংবাদিকদের ভাইদের প্রতি অনুরোধ জানানো হয়। সভায় নির্দেশনা মোতাবেক প্রতিটি ইউনিয়ন বিএনপি’র কমিটি বিলুপ্ত করা হয় এবং আগামী আগামী ৩০ শে মার্চের মধ্যেই প্রতিটি ইউনিয়নের বিএনপি’র সম্মেলন সমাপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন