২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৬ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news৪ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ১৫ রজব ১৪৪৩ হিজরি

আপাতত বহাল থাকছে ঢাবির ‘ঘ’ ইউনিট

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২ । ১২:৫৬ দুপুর

অবশেষে ডিনদের মতামতের পর আপাতত বহাল রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিট। আজ বুধবার উপাচার্য কার্যালয়সংলগ্ন লাউঞ্জে ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় বিভিন্ন অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকেরা উপস্থিত ছিলেন। সভা শেষে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সভার সিদ্ধান্তের বিষয়ে অধ্যাপক জিয়া রহমান বলেন, “যেহেতু ‘ঘ’ ইউনিট না রাখার সিদ্ধান্ত যেহেতু হয়ে গেছে, সে জন্য শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের নীতিমালা প্রণনয়নের জন্য গত ১৩ এবং ১৪ তারিখ ডিনস সাব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমি ‘ঘ’ ইউনিট যেন থাকে সেটির জন্য নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। কলা ও সামাজিক বিজ্ঞানের সঙ্গে আইনকেও যেন অন্তভুর্ক্ত করা হয়, সে জন্য আইন অনুষদের ডিনও একটা নোট অব ডিসেন্ট দিয়েছিলেন। আজ আলোচনা-পর্যালোচনা হয়েছে। সভায় আইন অনুষদের ডিনের নোট অব ডিসেন্টটি গ্রহণ করা হয়েছে। আর আমার ডিসেন্টের ব্যাপারে বলা হয়েছে, এই বছর ‘ঘ’ ইউনিট থাকবে। আগামীতে যে প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন করা যায়, সেভাবে পরিবর্তন করা হবে। আগামীতে কীভাবে এ ইউনিট পরিবর্তন করা হবে, সেটি নিয়েও আলোচনা হয়েছে।”

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন