২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৬ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news৪ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ১৫ রজব ১৪৪৩ হিজরি

আদালতে হাজিরা দিলেন বিএনপি মহাসচিব

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২ । ২:০০ দুপুর

নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকায় বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিএমএম কোর্টে হাজির হন বিএনপি মহাসচিব।

এ মামলায় এক আসামির মৃত্যু হওয়ায় সেই রিপোর্ট আদালতে না আসায় আজও শুনানি হয়নি।

২০১২ সালে রাজধানীর কাকরাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগে বিএনপির মহাসচিবসহ ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি করা হয়।

এ মামলায় মির্জা ফখরুল, রুহুল কবির রিজভীসহ ৯ জনকে অভিযুক্ত করে ২০১৭ সালে চার্জশিট দাখিল করে পল্টন থানা পুলিশ।

এর মধ্যে মামলার স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা শফিউল বারী বাবু মারা গেছেন। আদালত তার মৃত্যু প্রতিবেদন তলব করেছেন। কিন্তু পুলিশ ওই প্রতিবেদন আদালতে জমা না দেওয়ায় চার্জগঠনের শুনানি পিছিয়ে যায়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন