২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৬ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news৪ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ১৫ রজব ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে ৩০ সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অনুদানের চেক বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২ । ৩:৪৬ বিকাল

সাংবাদিকদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় সীতাকুণ্ড প্রেসক্লাবের হলরুমে ত্রিশজন সাংবাদিকের কাছে অনুদানের ১০ হাজার টাকা করে চেক হস্তান্তর করা হয়।সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী’র সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার।

লিটন কুমার চৌধুরীর পরিচালনা এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া, বিশেষ অতিথি ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান, সীতাকুণ্ড প্রেসক্লাব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম. হেদায়েত, সাবেক সভাপতি এস. এম ফোরকান আবু, সাবেক সভাপতি সেকান্দর হোসাইন, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ বেলালসহ বিভিন্ন নেতৃবৃন্দ। প্রধান অতিথি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কলিম সরওয়ার বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদারতা ও মানবতার দৃষ্টান্ত সৃষ্টি করেছেন তা বাংলাদেশসহ বহিঃবিশ্বের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। বিশ্বের মধ্যে এই প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণের কথা চিন্তা করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। ফলে সাংবাদিকরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন