২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news৫ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ১৬ রজব ১৪৪৩ হিজরি

করোনায় আরও ২০ জনের মৃত্যু, আক্রান্ত ৩ হাজার ৫৩৯

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২ । ৬:০৬ সন্ধ্যা

নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে তিন হাজার ৫৩৯ জনের দেহে পাওয়া গেছে করোনাভাইরাস। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জন, আর মোট মৃত্যু হলো ২৮ হাজার ৯০৭ জনের।

আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাবিষয়ক নিয়মিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০০ জন। এ নিয়ে দেশে মোট ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার ১০ দশমিক ২৪ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৪টি ল্যাবে ৩৪ হাজার ৫৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ৩৪ হাজার ৭৯১টি।

মৃতদের মধ্যে ১৬ জন পুরুষ ও নারী চার জন। এর মধ্যে ৩১ থেকে ৪০ বছরের দুই জন, ৪১ থেকে ৫০ বছরের তিন জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চার জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চার জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন।

শেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে বেশি মৃত্যু হয়েছে। এ বিভাগে করোনায় মারা গেছে সাত জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে দুই জন, খুলনায় চার জন, রাজশাহীতে পাঁচ জন, সিলেটে একজন এবং রংপুরে একজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৮ জন সরকারি হাসপাতালে ও দুজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন