২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৮ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news৬ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ১৭ রজব ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ১১৮

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২ । ১০:১৪ সকাল

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় নতুন করে ১১৮ জনের দেহে শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৩৬ শতাংশ।

আজ ১৮ ফেব্রুয়ারি, শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১৩টি ল্যাবে ২ হাজার ৭০৫টি নমুনা পরীক্ষা করে ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৪ জনই নগরীর বাসিন্দা।

বাকি ৩৪ জনের মধ্যে চন্দনাইশের ১, পটিয়ার ১, বোয়ালখালীর ৩, কর্ণফুলীর ২, রাউজানের ২, হাটহাজারীর ৪, ফটিকছড়ির ২, মীরসরাইয়ের ১৩, সীতাকুণ্ডের ২ ও সন্দ্বীপের ৪ জন রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৯০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ৫৪৯ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন