সীতাকুণ্ডে দুটি বাসের সংঘর্ষে এস এম বদরউদ্দিন বাবলু (৩০) নামের একজন নিহত হয়েছেন। তিনি শ্যামলী পরিবহনের সুপারভাইজার। এ ঘটনায় আহত হয়েছেন বাসের দুই যাত্রী।
আজ শুক্রবার (১৮ ফ্রেরুয়ারী) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পুরাতন পুলিশ ফাঁড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। নিহত বাবলুর বাড়ি ঢাকার শ্যামপুরে।
এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে বাঁশবাড়িয়া এলাকায় মহাসড়কে শ্যামলী পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে এসে তিশা পরিবহন বাসকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে শ্যামলী বাসের ভেতরে দরজার পাশে দাঁড়িয়ে থাকা সুপারভাইজার ঘটনাস্থলে নিহত হন। এতে আরো দুই যাত্রী আহত হন। বাস দুইটি আটক করা হয়েছে। আহনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৪ ঘন্টা/কামরুল দুলু/রাজীব

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২ । ১২:২৭ দুপুর