২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৯ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news৭ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ১৮ রজব ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে হত্যা করে লাশ গুম করা মামলার প্রধান আসামী বাহারকে আটক করেছে র‌্যাব-৭

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২ । ৮:০২ রাত

সীতাকুণ্ডে হত্যা করে লাশ গুম করা মামলার প্রধান আসামী এবং নারী নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত আসামী ইসমাইল বাহারকে (৩২) আটক করেছে র‌্যাব-৭।

শনিবার সকালে কুমিরা থেকে থেকে তাকে আটক করা হয়। বাহার উপজেলার ফৌজদারহাটের মোঃ মুছা মিয়ার পুত্র। র‌্যাব সুত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ আগষ্ট উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামের অর্জুন চন্দ্র নাথ ভূষি কেনার জন্য নগদ ৭০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হলে আসামী ইসমাইল বাহারসহ ৪জন দুস্কৃতিকারী তাকে সুলতানা মন্দিরস্থ ঝুমপাড়া নামক স্থান হতে ধরে পাহাড়ের দিকে নিয়ে গিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রথমে মাথায় এবং মুখসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে তার লাশ গুম করার জন্য কুমিরাঘাট সুইচ গেইট শ্মশান খোলার পিছনে একটি খালের পানিতে লাশটিকে ভাসিয়ে দেয়।

পরবর্তীতে ঔ বছরের ৩ সেপ্টেম্বর সীতাকুণ্ড থানা পুলিশ উক্ত লাশ উদ্ধার করে। খুন ও লাশ গুমের ঘটনায় নিহতের স্ত্রী মনি রাণী নাথ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ( মামলা নং- ০৩, তারিখ ০৩ সেপ্টেম¦র ২০১৭ইং ধারা- ৩০২/২০১ /৩৭৯/৩৪ পেনাল কোড)। মামলাটি প্রথমে সীতাকুণ্ড থানা পুলিশ তদন্ত করে এবং পরবর্তীতে মামলাটি সিআইডি, চট্টগ্রাম কর্তৃক তদন্ত করা হয়। সিআইডি এর তদন্তে ইসমাইল বাহার অর্জুন চন্দ্রনাথ হত্যাকান্ডের মূল আসামী হিসেবে শনাক্ত হয়। সিআইডির তদন্ত শেষে ঘটনাটিতে ইসমাইলসহ তার সহযোগী অপর ৪ জন আসামীর বিরুদ্ধে ২০১৭ সনেই সি/এস দাখিল করা হয়। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার বলেন, ঘটনাটি সংগঠিত হওয়ার পর থেকে আসামী ইসমাইল বাহার দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশায় নিয়োজিত হন। র‌্যাব-৭, চট্টগ্রাম ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে ব্যপক গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, উক্ত মামলার পলাতক ও অন্যতম প্রধান আসামী মোঃ ইসমাইল বাহার কুমিরা বাজারে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। সে অর্জুন চন্দ্রনাথকে হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলো বলে স্বীকার করে। তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন