২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৭ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২৪ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

পটিয়ায় ভেজাল খাদ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ । ২:২৮ রাত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়ার পৌর সদরের কামালবাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে অনুমোদনবিহীন খোলা বিস্কুট ও খাবার সামগ্রী বিক্রি করার দায়ে মিরাজ স্টোর এর মালিক মফিজুর রহমানকে ১০ হাজার টাকা ও শাহ আমান আলী স্টোর এর মালিক মোঃ নুর কাশেমকে ১০ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ তেল বিক্রি করার দায়ে মুদির দোকান বড়ুয়া স্টোর এর মালিক পারদর্শী বড়ুয়াকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান বলেন, প্রতিনিয়ত এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে যাতে করে কোন ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে কোন ধরনের খ্যদ্য দ্রব্য বিক্রি না হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন