২৪ ঘন্টা নিউজ
সোমবার ২১ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news৯ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ২০ রজব ১৪৪৩ হিজরি

বোয়ালখালী প্রেস ক্লাবের মাতৃভাষা দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২ । ৭:২২ রাত

চট্টগ্রামের বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

এ উপলক্ষ্যে ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে ভাষা শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন, বোয়ালখালী প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, সাবেক সভাপতি এম এ মন্নান, মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, সহ-সভাপতি রাজু দে, সহ সাধারণ সম্পাদক পূজন সেন, অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মহিউদ্দীন, কার্যনির্বাহী সদস্য আল সিরাজ ভান্ডারী, আলমগীর চৌধুরী রানা, মো.হোসাইন মাহমুদ, শাহাদাত হোসাইন জুনাঈদী, মো.আবু নাঈম ও বাবর মোনাফ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন