২৪ ঘন্টা নিউজ
সোমবার ২১ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news৯ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ২০ রজব ১৪৪৩ হিজরি

মাতৃভাষা দিবসে সীতাকুণ্ডে বিএনপি’র পক্ষ থেকে বিশাল র‍্যালি নিয়ে পুষ্পস্তবক অর্পণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২ । ১১:১৯ রাত

মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে সীতাকুণ্ড উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিশাল র‍্যালি নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে। সোমবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে বিশাল র‌্যালিটি মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন তারা।

প্রভাত ফেরী শেষে পৌরসভা বিএনপি’র আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে ও কাজী মহিউদ্দিনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কাজী মোঃ সালাহউদ্দিন, দিদারুল ইসলাম মাহমুদ, ইউসুফ নিজামী, জয়নাল আবেদীন দুলাল, গাজী সুজা উদ্দিন, ছালে আহম্মদ ছলু, বদিউল আলম বদরুল, মুক্তিযোদ্ধা আলম মুনসুর, আলহাজ্ব সামছুদ্দোহা, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, কাজী এনাম, আলমগীর মাসুম, ছালামত উল্লাহ, আলী নেওয়াজ মামুন, জহিরুল ইসলাম নাসির, রবিউল হক, আবু জাফর ভূইয়া, আলাউদ্দিন মাসুম, খোরশেদ আলম মেম্বার, ইসমাইল হোসেন, হারুনর রশিদ ইব্রাহিম, মোঃ সরওয়ার চৌধুরী, আকবর হোসেন, মোঃ ইদ্রিস, ইদ্রিস মিয়া মনির, নুরুল ইসলাম মেম্বার, আনোয়ার হোসেন, হেলাল উদ্দিন, সরওয়ার কামাল, ফিরোজুল আলম, ইরফানুল হাসান রকি, কাজী সেলিম উদ্দিন, সাহেদুল ইসলাম প্রমূখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন