২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news১০ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ২১ রজব ১৪৪৩ হিজরি

পাঁচ ভাইয়ের পর আহত ভাইও মারা গেলেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২ । ১১:৫৫ সকাল

কক্সবাজারের চকরিয়ায় পিকআপের ধাক্কায় আহত আরও এক ভাইয়ের মৃত্যু হয়েছে। তার নাম রক্তিম শীল। এ নিয়ে মোট ৬ ভাই মারা গেলেন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ৮ ফেব্রুয়ারি ভোরে বাবার শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে পিকআপভ্যানের চাপায় পাঁচ ভাই নিহত হন। ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পর অপরজন মারা যান।

ঘটনাস্থলে নিহত চারজন হলেন- ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রিংভং সগীরশাহ কাটা হাসিনা পাড়া এলাকার মৃত ডা. সুরেশ চন্দ্র শীলের ছেলে ডা. অনুপম শীল (৪৬) এবং তার তিন ভাই নিরুপম শীল (৪০), দীপক শীল (৩৫) ও চম্পক শীল (৩০)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান স্মরণ সুশীল (৩২) নামের আরও এক ভাই।

দুর্ঘটনায় আহত হয়ে ওই হাসপাতালে ভর্তি ছিলেন রক্তিম শীল ও হীরা শীল। তাদের দুইজনের মধ্যে থেকে রক্তিম শীল নামে আরও এক ভাই মঙ্গলবার সকালে মারা যান।

এ ঘটনায় ওই রাতেই নিহতদের আরেক ভাই প্লাবন চন্দ্র শীল বাদী হয়ে অজ্ঞাত পিকআপভ্যান চালককে আসামি করে চকরিয়া থানায় মামলা করেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন