২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৭ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২৪ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

প্রেসিডেন্ট হয়ে ছোট ভাই প্রধানমন্ত্রী করলেন বড় ভাইকে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ । ১০:২৬ সকাল

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। সদ্য নির্বাচিত দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বুধবার প্রধানমন্ত্রী হিসেবে বড় ভাই মাহিন্দা রাজাপাকসের নাম ঘোষণা করেন।

সরকারের মুখপাত্র বিজয়ানন্দ হেরাত জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে রনিল বিক্রমাসিংহে পদত্যাগ করার পর প্রধানমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন মাহিন্দা রাজাপাকসে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী এপ্রিলে পার্লামেন্ট নির্বাচন হতে পারে শ্রীলঙ্কায়। এর আগ পর্যন্ত সরকার পরিচালনার জন্য অন্তর্বর্তী মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করতে যাচ্ছেন প্রেসিডেন্ট গোতাবায়া। আর সেই মন্ত্রিসভার প্রধান হবেন তার ভাই মাহিন্দা।

উল্লেখ্য, গত শনিবার শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাবেক প্রেসিডেন্ট রানা সিংহ প্রেমাদাসার ছেলে সাজিথ প্রেমাদাসাকে বিপুল ভোটে পরাজিত করেন গোতাবায়া।

এক দশক আগে তামিলদের সঙ্গে গৃহযুদ্ধ অবসানের কৃতিত্ব দেওয়া হয় দুই ভাই মাহিন্দা-গোতাবায়াকে। ওই সময় প্রেসিডেন্ট ছিলেন মাহিন্দা আর প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন ছোট ভাই গোতাবায়া।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন