২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news১০ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ২১ রজব ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৬১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২ । ১০:২৬ সকাল

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে আরও ৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৪৩ শতাংশ। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যু হয়নি।

২২ ফেব্রুয়ারি, মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুসারে, গেল ২৪ ঘণ্টায় বিভিন্ন ল্যাবে সর্বমোট ২ হাজার ৫১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ৩৯ জনের মধ্যে ৫২ জনই নগরীর বাসিন্দা। বাকি ৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ১৪৬ জনে এসে দাঁড়িয়েছে। তাদের মধ্যে নগরীর বাসিন্দা ৯১ হাজার ৭৪৬ জন। ৩৪ হাজার ৪০০ জন বিভিন্ন উপজেলার। তবে এদিনও করোনায় আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুরু থেকে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৬২ জন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন