২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৩ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news১১ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ২২ রজব ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ । ১২:১০ দুপুর

লম্বা সময় পর ওয়ানডে ক্রিকেট খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আজ বুধবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিং করতে নেমেছে বাংলাদেশ।

আফগানদের বিপক্ষে এ ম্যাচে অভিষেক হয়েছে ইয়াসির আলী চৌধুরী রাব্বির। এর আগে গত নভেম্বরে চট্টগ্রামেই টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। এবার একই মাঠে ওয়ানডে অভিষেক হয়ে গেল চট্টগ্রামের এ ক্রিকেটারের।

বিশ্বকাপের সুপার লিগের অংশ হিসেবে সিরিজটি খেলছে বাংলাদেশ ও আফগানিস্তান। এ ছাড়া সিরিজটিতে রশিদ খানদের হোয়াইটওয়াশ করতে পারলে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে যাবে বাংলাদেশ।

বর্তমানে ৯১ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে লাল-সবুজের দলের ওপরে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের রেটিং ব্যবধান ২। আফগানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে, বাংলাদেশের রেটিং হবে ৯৪। তাই পাকিস্তান সরিয়ে ষষ্ঠ স্থানে উঠে যাবে টাইগারেরা।

আর সিরিজে হোয়াইটওয়াশ হলেও র‌্যাঙ্কিংয়ের দশম স্থানেই থাকবে আফগানিস্তান। তবে, ৩ রেটিং পয়েন্ট হারাবে তারা। বর্তমানে ৬৭ রেটিং নিয়ে দশম স্থানে রয়েছে আফগানরা।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন