২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৩ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news১১ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ২২ রজব ১৪৪৩ হিজরি

করোনায় পাঁচ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ২৯৮

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ । ৫:৫০ সন্ধ্যা

নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে এক হাজার ২৯৮ জনের দেহে পাওয়া গেছে করোনাভাইরাস। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৩৮ হাজার ১৩৫ জন, আর মোট মৃত্যু হলো ২৮ হাজার ৯৯৫ জনের।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাবিষয়ক নিয়মিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আট হাজার ৭২ জন। এ নিয়ে দেশে মোট ১৭ লাখ ৭৯ হাজার ৬৮৭ জন করোনা থেকে সুস্থ হলেন। দৈনিক শনাক্তের হার ৫ দশমিক ৫৮ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৫৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৪টি ল্যাবে ২৩ হাজার ২৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৩ হাজার ৯২ টি। মৃতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। এর মধ্যে ৪১ থেকে ৫০ বছরের দুজন ও ৬১ থেকে ৭০ বছরের মধ্যে রয়েছেন দুইজন।

শেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই পাঁচজন মারা গেছেন। এর মধ্যে চারজন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন