২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news১২ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ২৩ রজব ১৪৪৩ হিজরি

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২ । ৬:০০ সন্ধ্যা

দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মো. মোস্তাক আহমদ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার চাম্বল-শেখেরখিল এলাকার দক্ষিণ পাশে পিএবি প্রধান সড়কে অটোরিকশা-ট্রলির সংঘর্ষের ঘটনায় তিনি নিহত হয়েছেন।

নিহত মোহাম্মদ মোস্তাক আহমদ বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া ৬নং ওয়ার্ডের নুর মোহাম্মদের ছেলে বলে জানা যায়।

বাঁশখালী ন্যাশনাল হাসপাতালে কর্মরত চিকিৎসক রাহাত হাসান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘চাম্বল- শেখেরখিল রাস্তার মাথা এলাকার একটু দক্ষিণ পাশে অটোরিকশা ও ট্রলি গাড়ির সংঘর্ষের দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী ন্যাশনাল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী ন্যাশনাল হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাক্তার রাহাত হাসান চৌধুরী বলেন, অটোরিকশা ও ট্রলি গাড়ির সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ মোস্তাক নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন