২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৫ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news১৩ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ২৪ রজব ১৪৪৩ হিজরি

খাগড়াছড়িতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ । ১২:২০ দুপুর

খাগড়াছড়ির সদর উপজেলায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে সাতভাইয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তন বিহারী চাকমা (৫৫) কৃষিকাজ করতেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ বলেন, ‘দুর্বৃত্তেরা তন বিহারীকে ঘরের সামনে গুলি করে হত্যা করে চলে যায়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। তন বিহারীর শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।’

ওসি জানান, মৃত্যুর বিষয়ে তন বিহারীর পরিবার বা স্থানীয়রা কিছু বলতে রাজি হননি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন