২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৭ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২৪ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

পাঁচ হাজার হাইড্রোলিক হর্ণ ধ্বংস

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ । ১:১০ দুপুর

উচ্চমাত্রায় শব্দ সৃষ্টিকারী অবৈধ প্রায় পাঁচ হাজার হাইড্রোলিক হর্ণ ধ্বংস করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এই হাইড্রোলিক হর্ণগুলো বিভিন্ন সময়ে ডিএমপি’র ট্রাফিক বিভাগ প্রসিকিউশন দিয়ে জব্দ করেছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় রাজারবাগ পুলিশ লাইন্সে ট্রাফিক সচেতনতা পক্ষ ২০১৯ উদ্বোধনকালে এই হাইড্রোলিক হর্ণগুলো ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) ও ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, অবৈধ হাইড্রোলিক হর্ণের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে থাকে ডিএমপি’র চারটি ট্রাফিক বিভাগ। গাড়িতে অবৈধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের কারণে প্রসিকিউশন দেয়ার পাশাপাশি এই হর্ণগুলো গাড়ি থেকে খুলে জব্দ করা হয়।

এ সময় রোলার দিয়ে জব্দকৃত প্রায় পাঁচ হাজার হাইড্রোলিক হর্ণ ধ্বংস করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ।

উল্লেখ্য, সড়কে চলাচলরত গাড়ির চালক, হেলপার, পথচারীসহ সাধারণ মানুষের দায়িত্ব, করণীয় ও বর্জনীয় সম্পর্কে সচেতন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে শুরু হয়েছে ট্রাফিক সচেতনতা পক্ষ ২০১৯। ১৫ দিনব্যাপী এই সচেতনতা অনুষ্ঠান চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন