২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৫ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news১৩ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ২৪ রজব ১৪৪৩ হিজরি

ডিম-দুধ ছাড়াই যেভাবে তৈরি করবেন কেক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ । ১:৫৫ দুপুর

কেক পাশ্চাত্যের একটি খাবার হলেও বাঙালি সংস্কৃতিতে এ খাবারটি খুব পাকাপোক্তভাবেই জায়গা করে নিয়েছে। ছোট-বড় সবাই কেক খেতে দারুণ ভালোবাসে।

কেক তৈরি করতে ডিম আর দুধের প্রয়োজন হয়। তবে বাড়িতে এই দুটি উপকরণ না থাকলেও আপনি এখন কেক তৈরি করতে পারবেন অনায়াসেই। সেই সঙ্গে যারা ভেজিটেরিয়ান হওয়ায় সাধ থাকলেও কেক খেতে পারছেন না তারাও এবার এ সুস্বাদু খাবারটি খেতে পারবেন।

প্রয়োজনীয় উপকরণ: ডিম দুধ ছাড়া তৈরি হওয়া এই কেককে গ্লুটেন ফ্রি ভিগান কেক বলা হয়ে থাকে। এই কেকটি তৈরি করতে আপনার প্রয়োজন হবে কলা ২টি, কোকো পাউডার ১/৩ কাপ, পিনাট বাটার ১/৩ কাপ, বেকিং সোডা চা চামচের ১/২ চামচ, চিনি পাউডার ১ কাপ ।

চিনি পাউডার যেভাবে বাড়িতে তৈরি করবেন: বাজার থেকে চিনি পাউডার কিনে নিতে চাইলে বাড়িতেই তৈরি করে নিতে পারেন এটি। এর জন্য শিলপাটায় সবটুকু চিনি মিহি করে পিষে নিলেই তা পাউডারে পরিণত হবে।

কেক যেভাবে তৈরি করবেন: কেক তৈরি করতে প্রথমে একটি বাটিতে কলা এবং পিনাট বাটার নিয়ে নিন। ভালো করে কলা চটকে নিয়ে তার সঙ্গে মিশিয়ে নিন বাটার। এরপর কলা ও বাটারের মিশ্রণে দিয়ে দিন চিনি পাউডার। আবারও ভালো করে মিশিয়ে নিন। খেয়াল রাখুন যাতে মিশ্রণে কোনও দলা না থাকে। কোকো পাউডার মেশানোর আগে ছাঁকনির মধ্যে দিয়ে তা অন্য একটি বাটিতে ছেঁকে নিন। বেকিং সোডাসহ কোকো পাউডার ঢেলে দিন মিশ্রণে। ভালো করে মিশিয়ে নিন। একটি ছোট কেক তৈরির ছাঁচে সামান্য তেল লাগিয়ে তাতে ঢেলে দিন মিশ্রণটি। ১০-১২ মিনিট ধরে ১৮০ ডিগ্রি সেন্টিগ্ৰেডে বেক করুন।

ওভেন না থাকলে গ্যাসের চুলা লো আঁচে রেখে একটি বড় সসপ্যানে ভেতরে পানি দিয়ে তাতে কেকের ছাঁচ বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ৩০ মিনিট পর একটি কাঠি দিয়ে পরীক্ষা করুন কেক হয়ে গেছে কি না। কাঠিতে কোনো কিছু লেগে না আসলে কেক চুলা থেকে নামিয়ে ফেলুন।

ব্যাস, তৈরি হয়ে গেল গ্লুটেন ফ্রি ভিগান কেক। পরিবেশনের আগে পছন্দমতো পিস করে কেটে তাতে চকলেট আর ক্রিম মেখে নিতে ভুলবেন না যেন!

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন