২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৭ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২৪ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ । ৩:৪৫ বিকাল

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া ইসলামপুর ইউনিয়নের ১নং গোদারপাড় এলাকায় অভিযান চালিয়ে ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন র‌্যাব।

বুধবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ২টি ওয়ানশুটার গান, ৪ রাউন্ড গুলি, ২টি রামদা, ৩টি ছোরা, ২টি কিরিচ এবং ৪টি চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার গোদারপাড় এলাকার নুর মোহাম্মদের ছেলে মো. জসিম উদ্দিন (৩৬) ও একই উপজেলার ফরেষ্ট অফিস এলাকার মৃত আমিনুল হকের ছেলে মো. কামাল হোসেন (৩০)।

র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন জানান, কতিপয় সন্ত্রাসী অস্ত্র সস্থ্র নিয়ে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোদারপাড় এলাকায় অবস্থান করছে এমন তথ্য পেয়ে র‌্যাবের একটি টিম অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলেও র‌্যাব ধাওয়া করে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসময় তাদের দেহ তল্লাশী করে ২টি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে দুজনের বসত ঘরে তল্লাশী চালিয়ে আরো বেশ কিছু ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

তিনি বলেন,গ্রেফতারকৃতদের মধ্যে মো. কামাল হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ৬টি এবং জসিমের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় ৫টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চলের সন্ত্রাসী বাহিনীর সাথে যোগসাজশে অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে এবং সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে ত্রাশের রাজত্ব কায়েম করে আসছে।

দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনহত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ দুজনকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন