২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৫ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news১৩ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ২৪ রজব ১৪৪৩ হিজরি

চবিতে আবারো অজগর উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ । ৫:২১ সন্ধ্যা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে আবারো অজগর সাপ উদ্ধার করেছে কয়েকজন শিক্ষার্থী। আজ (শুক্রবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ি এলাকায় প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা অবস্থায় অজগর সাপটিকে দেখা যায়। তবে কে বা কাঁরা সাপটিকে বেঁধে রেখে গেছে এবিষয়ে জানা যাইনি।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেনম রিসার্চ সেন্টারের প্রশিক্ষণার্থী গবেষক রফিকুল ইসলাম বলেন, এটি বার্মিজ পাইথন প্রজাতির সাপ। সাপটি রোদ পোহাতে কিংবা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসতে পারে। লম্বায় ৫ ফিট এবং ওজনে ২ থেকে কেজি হতে পারে। আমরা সাপটিকে জীববিজ্ঞান অনুষদের পেছনের পাহাড়ে ছেড়ে দিয়েছি।

এর আগে গত ২৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গবেষণা কেন্দ্রে ১২ ফুট লম্বা একটি অজগর ঢুকে পড়ে। পরে সেটিকে প্রাণী বিদ্যা বিভাগের কয়েকজন শিক্ষার্থী উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন