২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৬ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news১৪ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ২৫ রজব ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৪৬

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২ । ১১:২৫ সকাল

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। একই সময়ে নতুন করে ৪৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ১০ শতাংশ।

আজ ২৬ ফেব্রুয়ারি, শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৩টি ল্যাবে ২ হাজার ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। নতুন শনাক্ত ৩২ জন নগরীর বাসিন্দা। বাকি ১৪ জনের মধ্যে লোহাগাড়ার ১, আনোয়ারার ১, বাঁশখালীর ১, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ১, ফটিকছড়ির ১, রাউজানের ১, হাটহাজারীর ৪ ও সীতাকুণ্ডের ২ জন রয়েছেন।

এর আগে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ৫২ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ৮৯২ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন