২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৬ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news১৪ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ২৫ রজব ১৪৪৩ হিজরি

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২ । ৫:১৮ সন্ধ্যা

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় মংসিং শৈ মারমা (৪০) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার নতুন পাড়ায় এই ঘটনা ঘটে।

মংসিং শৈ মারমা রোয়াংছ‌ড়ি সদর ইউ‌নি‌য়নের ১ নম্বর ওয়া‌র্ডের নতুনপাড়ার নিসামং মারমার ছেলে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বা‌ড়ির পা‌শের পুকুরে গোসল করতে যান মংসিং শৈ। এ সময় পাহাড়ি সন্ত্রাসীরা তা‌কে লক্ষ্য ক‌রে গু‌লি ছোড়ে। এ‌তে ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয়। ঘটনার পরপর সন্ত্রাসীরা পা‌লি‌য়ে গে‌ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রোয়াংছ‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আবদুল মান্নান। তিনি বলেন, ক‌তিপয় দুর্বৃত্তরা এক যুবককে গু‌লি ক‌রে হত্যা ক‌রে‌ছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন