২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৮ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news১৬ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ২৭ রজব ১৪৪৩ হিজরি

১৫-২০ লাখ তীর্থযাত্রীর আগমন সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলা আজ থেকে শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২ । ১:১০ রাত

প্রায় পাঁচশত বছরের ঐতিহ্যবাহী চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন দিনব্যাপী শিব চতুদর্শী মেল শুরু হচ্ছে আজ সোমবার থেকে। বিশ্বের সনাতন ধর্মীয় জনসাধারনের ঐতিহ্যবাহী সীতাকুণ্ডের চন্দ্রনাথ তীর্থ একটি অতি পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান যা মেলা হিসেবে পরিচিত হলেও এটি মুলত ধর্মপ্রাণ হিন্দুদের একটি ধর্মীয় অনুষ্ঠান। দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ লোকের সমাগম হতো বিধায় কালক্রমে এটি বিশাল মিলন মেলায় রূপান্তরিত হয়েছে। সুপ্রাচীনকাল থেকে শিবচতুদর্শী মেলায় দেশ-বিদেশের বিভিন্ন জেলা থেকে লাখ লাখ ভক্তকুল মেলায় আগমন ঘটে। ২৮ ফেব্রুয়ারী থেকে ২ মার্চ শিব চতুদর্শী এবং ১৭-১৮ মার্চ দোল পূর্ণিমা অনুষ্ঠিত হবে।

করোনা পরিস্থিতি ভালো থাকায় এবার মেলায় প্রায় ১৫ থেকে ২০ লক্ষ তীর্থযাত্রীর আগমন ঘটবে বলে জানান মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী। মেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন সুবিধাজনক স্থানে পানীয় জলসহ ৩০ টি স্থায়ী -অস্থায়ী টয়লেট ব্যবস্থাপনার চেষ্টা প্রক্রিয়াধীন রয়েছে।সীতাকুণ্ড বটতলী কালি মন্দির থেকে ইকোপার্ক হয়ে চন্দ্রনাথ মন্দির, বাড়বকুণ্ড ও লবণাক্ষে যাতায়াতের জন্য বিশেষ যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। মেলা সুন্দর, সুশৃংখল ও সুষ্ঠুভাবে সম্পুন করার জন্য সবধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। খাবার পানি, মেডিকেল টিম, ফায়ার সার্ভিস, অস্থায়ী টয়লেটের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বটতলী কালি মন্দির হতে ইকোপার্ক হয়ে চন্দ্রনাথ মন্দির, বাড়বকুণ্ড ও লবনাক্ষ যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। আইন-শৃংঙ্খলা রক্ষার জন্যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন থাকবে প্রায় সাড়ে ৪শত পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন